শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হয়েছেন আসিমি গোইতা

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 05:03 বিকাল • 604 বার পঠিত
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হয়েছেন আসিমি গোইতা

পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হয়েছেন দ্বিতীয়বারের মতো অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা কর্নেল আসিমি গোইতা। শুক্রবার অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে গোইতার নাম ঘোষণা করে মালির সাংবিধানিক আদালত।

আদালতের রায়ে বলা হয়, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন গোইতা।

সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পাবেন বলে জানিয়েছেন আসিমি গোইতা।

এর আগে আটক হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার মুক্তি পান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাহ দাও ও প্রধানমন্ত্রী মুকতার উয়ানে। আটক অবস্থায় ‘তারা পদত্যাগ করেছেন’ বলে দাবি মালির সেনাবাহিনীর।

সরকারের বিভিন্ন পদে রদবদল করে আসিমি গোইতাসহ গত বছরের সফল অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দুই শীর্ষ সেনা কর্মকর্তাকে সরিয়ে দেয় দাও-উয়ানে সরকার। এর ধারাবাহিকতায় ৯ মাসের মধ্যে সোমবার দ্বিতীয় সেনা অভ্যুত্থান ঘটে মালিতে।