শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালির কারাগারে গিয়ে কমান্ডারকে মুক্ত করলো সশস্ত্র সেনা কর্মকর্তা

অনলাইন নিউজ পোর্টাল • 06 সেপ্টেম্বর 2021, 11:25 দুপুর • 230 বার পঠিত
মালির কারাগারে গিয়ে কমান্ডারকে মুক্ত করলো সশস্ত্র সেনা কর্মকর্তা

কারাগারে গিয়ে মালির বিশেষ বাহিনী আর্মড ফোর্সেসের কর্মকর্তারা তাদের একজন কমান্ডারকে মুক্ত করে এনেছেন। ওই কমান্ডারের নাম ওমর শামাকে। মালির সন্ত্রাসবিরোধী পুলিশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ঘটনার সময় কারারক্ষীরা বাধা দেননি। আবার কোনো গণমাধ্যম বলছে, অশান্তি এড়াতে তার মুক্তির আদেশ দেয় সরকার।

গত বছরের জুলাই মাসে সরকারবিরোধী বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ রয়েছে ওমর শামাকের বিরুদ্ধে। মালির অন্তর্বর্তী সরকার টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে সেনা কর্মকর্তাদের ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

মালিয়ান অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটস বলেছে, এ ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং এটি আইনের শাসনের ওপর বড় আক্রমণ।