শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাদাগাস্কারের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ডিসেম্বর 2021, 06:54 বিকাল • 295 বার পঠিত
মাদাগাস্কারের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জন

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযানে অন্তত ৫০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির (এপিএমএফ) সমুদ্র অপারেশন ডিরেক্টর ম্যামি রান্দ্রিয়ানাভোনি বলেছেন, নৌকাটি একটি পণ্যবাহী নৌকা, সেটি মানুষ পরিবহনের জন্য অনুমোদিত নয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।

সোমবার গভীর রাতে ১৩৮ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা । তাদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।