লন্ডনে একটি ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
29 জুন 2021, 03:08 দুপুর
•
195 বার পঠিত
লন্ডনে একটি ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে মধ্য লন্ডনের এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল ট্রেন স্টেশনের অতি নিকটবর্তী একটি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার পরপরই ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় এলিফ্যান্ট এন্ড ক্যাসেল স্টেশনে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ সেখানে থাকা জনসাধারণকে সরিয়ে নিয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে কাউকে না আসতে অনুরোধ জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
অগ্নিকাণ্ডের কারণে রেল সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কী কারণে দুর্ঘটনা ঘটলো তার কারণ বলতে পারছে না প্রশাসন। এছাড়া এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।