লেবাননে তেলবাহী ট্যাংক ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৮
অনলাইন নিউজ পোর্টাল
•
16 আগস্ট 2021, 10:29 দুপুর
•
354 বার পঠিত
লেবাননের উত্তরাঞ্চলীয় এলাকায় জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ২৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে আহত হয়েছে অন্তত ৭০ জন। এদের ১৭ জনের অবস্থা গুরুতর, তাদের জরুরিভিত্তিতে রক্ত প্রয়োজন বলে লেবানন রেডক্রস জানিয়েছে।
এদিকে লেবানন বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হাসপাতালগুলো জ্বালানি সংকটের কথা জানিয়ে যে কোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়। এর মাধ্যমে এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।