শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবানন সীমান্তে কসরত বাড়িয়েছে ইসরাইল

অনলাইন নিউজ পোর্টাল • 04 নভেম্বর 2021, 10:50 দুপুর • 365 বার পঠিত
লেবানন সীমান্তে কসরত বাড়িয়েছে ইসরাইল

লেবানন সীমান্তের কাছে সামরিক কসরত কয়েক গুনে বাড়িয়ে দিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। তেল আবিব জানিয়েছে, লেবাননের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিজের রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি ঝালিয়ে নিতে এই অনুশীলন চালানো হচ্ছে।

ইহুদিবাদী ইসরাইলের একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত ইসরাইল হাইয়ুম পত্রিকা এ খবর জানিয়েছে। ইসরাইল বুধবার বলেছে, রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি পর্যবেক্ষণ করার জন্য অন্তত ২০ হাজার সেনাকে তলব করা হয়ছে এবং তারা নভেম্বর মাসের শুরুতে উত্তর সীমান্তে প্রশিক্ষণ শুরু করেছে। যেকোনো ধরনের সংঘাতময় পরিস্থিতিতে ইসরাইলকে রক্ষা করার লক্ষ্যে রিজার্ভ সেনাদেরকে প্রস্তুত করা হচ্ছে।এই প্রশিক্ষণ পুরো নভেম্বর মাস জুড়ে চলবে বলে পত্রিকাটি জানিয়েছে।