শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লাদাখ ইস্যুতে ভারত সরকারকে সমর্থন জানিয়েছে জাপান

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2020, 11:17 দুপুর • 117 বার পঠিত
লাদাখ ইস্যুতে ভারত সরকারকে সমর্থন জানিয়েছে জাপান

লাদাখ ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানে ভারত সরকারের নীতির প্রতি সমর্থন জানিয়েছে জাপান। নিয়ন্ত্রণরেখায় চীন ও ভারতের বিরোধপূর্ণ পরিস্থিতি নিয়ে টোকিওকে অবহিত করেছে দিল্লি।

ভারতে নিযুক্ত জাপানি দূত শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে ভালো আলোচনা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে যে ব্রিফিং করেছেন তার প্রশংসা করছি। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত সরকারের নীতিরও প্রশংসা করছি। জাপান আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আশা করে। একই সঙ্গে স্থিতাবস্থা নষ্টের যে কোনো একক প্রচেষ্টার বিরুদ্ধে জাপানের অবস্থান।

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন উভয় পক্ষ সংঘাতে জড়ায়।