শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় যথেষ্ট অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 09:36 সকাল • 677 বার পঠিত
কুষ্টিয়ায় যথেষ্ট অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে কুষ্টিয়ায় পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা রয়েছে। জেলায় এখন পর্যন্ত মজুত রয়েছে ৬০৩টি অক্সিজেন সিলিন্ডার। দু-একদিনের মধ্যে যুক্ত হবে আরো ১০০ সিলিন্ডার, যা জেলার জন্য পর্যাপ্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
ব্যবহার শেষে এসব সিলিন্ডারে যশোর থেকে অক্সিজেন ভরে আনা হয় জানিয়ে সিভিল সার্জন বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১০ বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। এখানেই মূলত সংকটাপন্ন রোগীদের রাখা হয়