শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা? 

মোহাম্মদ খাইরুল আমিন • 14 এপ্রিল 2022, 02:42 দুপুর • 222 বার পঠিত
কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা? 

কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ জ্বলে উঠল। হলো বিস্ফোরণ। তাতে করে জাহাজটির ব্যাপক ক্ষতি হলো। ওটি ক্ষেপনাস্ত্রবাহী জাহাজ। সেখান থেকে সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে। 

খটকা অবশ্য অন্য জায়গায়। কৃষ্ণ সাগরে রাশিয়ান বহরের এই জাহাজ বেশ বিখ্যাত। ইউক্রেনের ওপর হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটল কিন্তু রাশিয়ান প্রতরিক্ষা মন্ত্রণালয় নিরব। ওদিকে সরব অবশ্য ইউক্রেন। তাদের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ যুদ্ধ জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে তাদের ক্ষেপনাস্ত্রের আঘাতে। 

১৯৭৯ সালে ক্ষেপনাস্ত্রবাহী রুশ এই জাহাজটি যাত্রা শুরু করে। এর আছে বিরাট ইতিহাস। জাহাজটি ক্ষেপনাস্ত্রের পাশাপাশি নানা বড় ধরণের অস্ত্র বহন করে থাকে। সেখানে বিস্ফোরণের পর রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে যুদ্ধ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে কিভাবে আর কি কারণে এই বিস্ফোরণ সে বিষয়ে তারা কিছু জানায়নি। তবে এর তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। 

এদিকে ওই অঞ্চলে ইউক্রেনের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইউক্রেনের তৈরি দুইটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য তার এমন দাবির পরও এই ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

গত মাসে আরেকটি ঘটনা ঘটে। সেবারও একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছিল ইউক্রেন। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালায়। এরপর বেশ কয়েকটি বড় শহরের পতন ঘটে। বিভিন্ন শহর এখনো রুশ সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছে।