শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় বিশ্বে ঝরল আরো ৪ হাজারের অধিক প্রাণ

অনলাইন নিউজ পোর্টাল • 27 সেপ্টেম্বর 2021, 11:25 দুপুর • 296 বার পঠিত
করোনায় বিশ্বে ঝরল আরো ৪ হাজারের অধিক প্রাণ

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৪ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় এক হাজার। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৭ হাজার। এ নিয়ে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫২ জনে।