শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় ভারতে মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

অনলাইন নিউজ পোর্টাল • 17 আগস্ট 2020, 12:27 দুপুর • 294 বার পঠিত
করোনায় ভারতে মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪১ জন মারা গেছে। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছে ৫০ হাজার ৯২১ জন।
১৭ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন। সুস্থতার হার ৭২ দশমিক ৫১ শতাংশ।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছে মোট ২০ হাজার ৩৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৭৬৬ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৯৬ জন।