শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ইসরায়েলে বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুলাই 2020, 04:35 দুপুর • 237 বার পঠিত
করোনায় সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ইসরায়েলে বিক্ষোভ

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ইসরায়েলের তেল আবিবের রবিন স্কয়ারে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। তবে সামাজিক দূরত্ব না মানলেও সবাই মাস্ক পরেই বিক্ষোভে অংশ নেন।

তাদের দাবি, করোনাকালে অভাবগ্রস্ত নাগরিকদের সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি হচ্ছে। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানান। সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করায় তাদের দুর্ভোগ আরো বেড়েছে বলে জানান।