শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় নতুন শনাক্ত ৫১

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2022, 04:41 দুপুর • 636 বার পঠিত
করোনায় নতুন শনাক্ত ৫১

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে টানা ২২ দিন করোনায় মত্যুহীন থাকল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের ৪৩ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

নমুনা পরীক্ষার বিপরীতে আজকের শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ। 

নতুনদের নিয়ে দেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জন। গত ২২ দিনে কারো মৃত্যু না হওয়ায় করোনায় মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৭ জন রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯১ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন সেরে উঠলেন।

সরকিারি হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ২০৭ জন।

গত এক দিনে শনাক্ত ৫১ রোগীর মধ্যে ৪৩ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে একজন রংপুর, একজন খুলনা, একজন কুষ্টিয়া এবং ৫ জন সিলেট জেলার।