করোনায় নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন এক মাস পিছিয়েছে
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন এক মাস পিছিয়েছেন। সোমবার ভোটগ্রহণের তারিখ পেছানোর কথা জানান দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর।
তবে ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই বলে জানান দেশটির প্রধানমন্ত্রীর। তিনি বলেন, নির্বাচন পেছনোর কোনো ইচ্ছাই আমর ছিল না। কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই আমাদের।
নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তাছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য সরকারকে অনুরোধ করছিল।