শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জন

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 09:49 সকাল • 457 বার পঠিত
করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জন

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৬৬ জন মানুষের মৃত্যু হয়েছে। মোট করোনায় মৃতের সংখ্যা  দাঁড়াল ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪  জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন। এদিকে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৫৭৯ জনে।

এদিকে জানা যায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩১৭ জন।