শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনায় ব্যর্থতার জন্য ইসরাইলে আবারও সরকার বিরোধী বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 05:51 বিকাল • 235 বার পঠিত
করোনায় ব্যর্থতার জন্য ইসরাইলে আবারও সরকার বিরোধী বিক্ষোভ

করোনায় ব্যর্থতার জন্য ক্ষুব্ধ হাজার হাজার জনতার সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইসরাইলি পুলিশ শনিবার জলকামান ব্যবহার করেছে।

বিক্ষোভকারীরা জেরুসালেমে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে এবং তেল আবিবের একটি পার্কে সমবেত হয়। মহামারির বিস্তার ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় সরকারের কার্যক্রমে বিক্ষোভকারীরা তাদের হতাশার কথা তুলে ধরেন।

পুলিশের মুখপাত্র বলেন, তারা বিক্ষোভের অনুমতি দিয়েছেন তবে রাস্তা অবরোধসহ অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পিপার স্প্রে ছড়িয়েছে, এ কারনে অনেককে গ্রেফতার করা হয়েছে।