শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনার সংক্রমণ ফের বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 24 এপ্রিল 2022, 02:12 দুপুর • 272 বার পঠিত
করোনার সংক্রমণ ফের বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে এখন মৃত্যু কমে গেছে। সংক্রমণও খুব নিচের দিকে। সব মিলে করোনা পরিস্থিতি সামলানোর প্রশ্নে বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে আছে। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের আশঙ্কা. অবস্থা এমন নাও থাকতে পারে। পাশের দেশ ভারতে ফের করোনার প্রকোপ বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন মন্ত্রী।

আজ রোববার দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে এই শঙ্কার কথা প্রকাশ করেন জাহিদ মালেক। 

তিনি বলেন, ‘বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সংক্রমণ ফের বাড়ার সম্ভাবনা আছে। কারণ ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তাদের নজরে রাখতে হবে।’

সচেতনতার ডাক দিয়ে মন্ত্রী বলেনৈ, ‘আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘দেশে এতোদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নাই বললেই চলে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তিনি সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।’ 

সঠিক সময়ে সরকার টিকা এনে সঠিকভাবে তা মানুষকে দিতে পেরেছে বলে মনে করেন মন্ত্রী। তিনি মনে করেন, টার্গে সবাইকে টিকা দেওয়া গেছে। টিকা নেননি শুধু তারা যারা তা নিতে চান না।