করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
09 মে 2021, 04:10 দুপুর
•
789 বার পঠিত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে করোনার সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১০ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।