শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার মধ্যেই বুধবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলংকায়

অনলাইন নিউজ পোর্টাল • 03 আগস্ট 2020, 09:21 রাত • 184 বার পঠিত
করোনার মধ্যেই বুধবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলংকায়

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই বুধবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। ভাইরাসের কারণে এর আগে দুই দফায় এ নির্বাচন পিছিয়ে দেয়া হয়।

ভোটারদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে শ্রীলংকা সরকার। নির্বাচনের দিন ভোটারদের অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে। ব্যালট পেপারে ভোট দিতে প্রত্যেককে নিজের সঙ্গে কলম নিতে হবে। এছাড়া ভোটকেন্দ্রে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে।

জানা গেছে, বৃহস্পতিবার এ নির্বাচনের ভোট গণনা করা হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশটির ভঙ্গুর রাজনীতিতে নিজের ক্ষমতাকে মজবুত করতে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।