শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে দুই শতাধিক প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2021, 05:47 বিকাল • 195 বার পঠিত
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে দুই শতাধিক প্রাণহানি

গত ১দিনে কোরোনা ভাইরাসে রেকোর্ড করা মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুই শতাধিক প্রাণহানি ।মানুষ এখন আতঙ্কের মধ্যে।

করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।এ নিয়ে দেশে টানা ১১ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার করোনায় প্রাণ হারান ১৬৩ জন। এদিন রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। 

করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন।