করোনা রোগীর আত্মহত্যা:ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 08:46 সকাল
•
1,049 বার পঠিত
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দীর্ঘদিনের অ্যাম্বুল্যান্স চালক রিন্টু পাল (৩১)। শুক্রবার সকালে আত্মহত্যা করেন তিনি। তার বাড়ি শিলিগুড়ির নকশালবাড়ি রাঙাপানি ব্লকে।
মৃতের বাবা রতন পাল জানান, সম্প্রতি কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে রিন্টুর। এলাকার একটি বেসরকারি হাসপাতালে গেলেও কোন বেড পাননি। সম্ভবত তাতেই ভেঙে পড়েন রিন্টু। এরপর বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি ব্যারেজের কাছে আত্মহত্যার চেষ্টা করে কোনোক্রমে বেঁচে যায় রিন্টু। পরদিন সকালে নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।