শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা পরিস্থিতিতে আগাম কবর খুঁড়ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2020, 12:47 দুপুর • 269 বার পঠিত
করোনা পরিস্থিতিতে আগাম কবর খুঁড়ছে দক্ষিণ আফ্রিকা

করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকায়। দেশটি আক্রান্ত ও মৃতের দিক থেকে আফ্রিকাতে শীর্ষে অবস্থান করছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগাম কবর খুঁড়ে রেখে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। গাওতেং প্রদেশেই এসব কবর খোঁড়া হবে। দেশটিতে করোনার সবচেয়ে বড় হট স্পট এই প্রদেশ। গাওতেং কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এসব কবর খুঁড়ছে। অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য এবং একজন চিকিৎসক জানান, এটি অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। এখন জনসাধারণের দায়িত্ব, এসব কবরের যাতে প্রয়োজন না হয়। রাজধানী প্রেতোরিয়া এবং দেশটির সবচেয়ে বড় শহর জোহান্সবার্গ গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। জোহান্সবার্গ এই অঞ্চলের রাজধানী।

গাওতেংয়ে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে, যা দেশের মোট আক্রান্তের ৩৩ শতাংশ। দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের তালিকায় শীর্ষ তালিকায় থাকছে দেশটি। এর মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ৩ হাজার ৬০২ জন।