করোনা বিধিনিষেধ অমান্য করায় জরিমানার মুখে ব্রাজিল প্রেসিডেন্ট
অনলাইন নিউজ পোর্টাল
•
23 মে 2021, 03:17 দুপুর
•
595 বার পঠিত
করোনা বিধিনিষেধ অমান্য করে জনসভা অংশগ্রহণ করায় এবার জরিমানা গুনতে হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
মারানহাও প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে ওই প্রদেশে গিয়েছিলেন জাইর বলসোনারো। সেখানে বহু মানুষের জমায়েত হয়। কিন্তু কারোর মুখে কোনো মাস্ক ছিল না। এমনকি, শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি। প্রেসিডেন্ট বলসোনারো নিজেও মাস্ক পরেননি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনের চোখে সকলেই সমান। তাই সরকারি নিয়ম না মানায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তাকে জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, এ নিয়ে ইতিমধ্যে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস।