শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্রমবর্ধমান বেকারত্ব বাড়িয়েছে অনিশ্চয়তার কালোমেঘ : পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 02 ফেব্রুয়ারি 2023, 04:29 দুপুর • 245 বার পঠিত
ক্রমবর্ধমান বেকারত্ব বাড়িয়েছে অনিশ্চয়তার কালোমেঘ : পাকিস্তান

চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান। সহসাই মুক্তির সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। দেশে কাজ নেই, বেকারত্ব ক্রমেই বাড়ছে, এমন পরিস্থিতি এখন পাকিস্তানজুড়ে বেশ স্বাভাবিক। আর এ পরিস্থিতি দেশটির হাজারো শিক্ষিত তরুণকে বিদেশে পাড়ি জমাতে উৎসাহ জোগাচ্ছে। 

গত বছর আট লাখের বেশি তরুণ চাকরির সন্ধানে পাকিস্তান ছেড়েছেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক ব্যুরো। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। করোনা মহামারির আগে ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৬ লাখ ২৫ হাজার ৮৭৬। তার আগের বছর পাকিস্তান ছাড়েন আরও কম—৩ লাখ ৮২ হাজার ৪৩৯ জন।