ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের আটক ১৩
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2020, 03:15 দুপুর
•
852 বার পঠিত
কোটি টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং ও ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ হোতাসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন।
শনিবার (০৬ জুন) দিনগত রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৮ ও র্যাব-২ এর যৌথ অভিযানে জালিয়াত চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।