শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোভিডে মৃত্যু ৩৮ লাখ ছাড়াল

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2021, 09:57 সকাল • 788 বার পঠিত
কোভিডে মৃত্যু ৩৮ লাখ ছাড়াল

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৭৯২ জন।

শনিবার (১২ জুন) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৪ হাজার ৭৩৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৩২৪ জন।