শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কোন পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 13 ফেব্রুয়ারি 2023, 07:13 বিকাল • 303 বার পঠিত
কোন পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

রুশ ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ভার্সিনিন জেভেজডা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন - কোন পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করে এ আলোচনা হবে।

এই সাক্ষাতকারে তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে যে কোন শত্রুতা শেষ হয়। স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি। আমরা এ ধরনের আলোচনার জন্যে প্রস্তুত। তবে এসব আলোচনায় কোন পূর্বশর্ত থাকবে না। বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা হবে।

তিনি বলেন, সিদ্ধান্তগুলো কিয়েভ ঠিক করে না। এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয়। প্রাথমিকভাবে  ওয়াশিংটন ও ব্রাসেলসে, সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার। তিনি বেশ পরিষ্কারভাবেই রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন।