শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুন 2022, 11:20 দুপুর • 597 বার পঠিত
কঙ্গোতে সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইটুরিতে সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। কুখ্যাত এডিএফ মিলিশিয়ারা এ হত্যাকান্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপি’র।

কিভু সিকিউরিটি ট্র্যাকার (কেএসটি) টুইটারে বলেছে, ইরুমু অঞ্চলের বওয়ানাসুরা গ্রামে রাতে এ হামলার ঘটনা ঘটেছে।  

স্থানীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা বলেছেন, তারা ৩৬টি মৃতদেহ গণনা করেছেন।