শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

কঙ্গোতে ৫ লাখ মানুষ বিশুদ্ধ পানির সঙ্কটে দিন কাটাচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 09:48 রাত • 840 বার পঠিত
কঙ্গোতে ৫ লাখ মানুষ বিশুদ্ধ পানির সঙ্কটে দিন কাটাচ্ছে

পর্বতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর থেকে কঙ্গোতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে পানি সঙ্কট। চ্যারিটি মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) প্রায় ৫ লাখ মানুষ বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের দ্রুত নিরাপদ খাবার পানি সরবরাহ করা উচিত। না হলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

গত ২২ মে মাউন্ট নিরাগঙ্গ থেকে ঝর্ণার মতো লাভা নির্গত হতে থাকে। অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে পাঁচ শতাধিক বসতঘর। এখনও ১৭০ শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইউনিসেফ।

এদিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় একটি জলাধার এবং বেশ কয়েকটি পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পানির সঙ্কট তীব্র হয়ে উঠেছে।  এখনো হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘরে ফিরে যেতে পারছেন না। 

কঙ্গোতে এমএসএফ'এর প্রধান মাগালি রাউদাউত বলেন, আমরা বাস্তুহারা লোকজনের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের চেষ্টা করে যাচ্ছি। তবে এটা যথেষ্ঠ নয়।

তিনি বলেন, অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাগালি রাউদাউত বলেন, তাদের টিম কাছাকাছি সেক শহরে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে। ওই শহরে বিভিন্ন গির্জা, স্কুল, মসজিদ এবং রাস্তা-ঘাটে এক লাখ থেকে দেড় লাখের বেশি মানুষ অবস্থান করছে। তাদের সাহায্যে এগিয়ে আসতে আমরা অন্য দাতব্য প্রতিষ্ঠানগুলোকেও আহ্বান জানাচ্ছি।