শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কলম্বিয়ায় মাদক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৭ জন

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 11:29 দুপুর • 678 বার পঠিত
কলম্বিয়ায় মাদক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৭ জন

কলম্বিয়ায় পৃথক তিনটি স্থানে মাদক চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলাদের অনুসারীদের মধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয় জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।

নারিনোতে নিহতদের বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনীর হারকিউলিস টাস্কফোর্সের কমান্ডার জেনালের নাইরো মার্টিনেজ বলেন, নিহতরা কোনো সংগঠনের অংশ নাকি পরিবারের সদস্য আমরা এখনো তা জানি না।

কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে কয়েক দশক ধরে। এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।

গত সপ্তাহেও নারিনো প্রদেশে অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে অন্তত আটজন মারা গেছেন। ১১ আগস্ট এর পার্শ্ববর্তী ক্যালি শহরে হত্যা করা হয়েছে আরো পাঁচজনকে।

কলম্বিয়ার বামপন্থী গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি, বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) বিদ্রোহী, ডানপন্থী সাবেক প্যারামিলিটারি সদস্যসহ মাদক সংশ্লিষ্ট ছোট-বড় দল সবাই চোরাচালানিতে জড়িত।