শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 25 আগস্ট 2022, 08:55 সকাল • 293 বার পঠিত
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

জানা যায় গত বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকে এ অভিযান চালানো হয়। ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. জোবায়ের (২৩) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের লাল মিয়ার ছেলে।

বুধবার ভোর রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে কতিপয় লোকজন অবস্থান করছে এমন খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক কৌশলে পালিয়ে যায়।

পরে ঘরটিতে তল্লাশী চালিয়ে ২টি বন্দুক ও ৮ টি গুলি পাওয়া যায়। এ সময় ঘরটিতে অবস্থানকারি এক যুবককে আটক করা হয়।

এপিবিএন কর্মকর্তা হাসান বারী নুর বলেন, ‘আটক মো. জোবায়ের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপরহরণ সহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।’