খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল উদ্ধার
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 মে 2022, 03:35 দুপুর
•
675 বার পঠিত
খুলনায় তিনটি প্রতিষ্ঠান থেকে মজুদ করা বিপুল পরিমানে সয়াবিন ও পামওয়েল উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। সব মিলে ২ লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল।
আজ বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করে দুপুর পর্যন্ত চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
র্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আর অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ মেলে।
তিনি বলেন, খুলনার ব্যবসায়ীরা বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। যে অভিযান শুরু হয়েছে তা চলবে বলে তিনি জানান।