শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় ১১ মামলার আসামিকে গুলি, কুপিয়ে হত্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2024, 11:17 দুপুর • 197 বার পঠিত
খুলনায় ১১ মামলার আসামিকে গুলি, কুপিয়ে হত্যা

পঙ্গু রাসেল (২৭) নামে ১১ মামলার এক আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শেরেবাংলা রোডে আলকাতরা মিল এলাকায় রাসেল হত্যার শিকার হন।

তিনি শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে দুটি গুলি করে। পরে তার হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা রাসেলের সঙ্গে থাকা মো. সজিব (২৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৬) নামে দুই যুবককেও কুপিয়ে জখম করে।

তারা চলে গেলে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের পরীক্ষার পর রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত পঙ্গু রাসেলের নামে মাদক, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।