শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

খুলে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2020, 03:44 দুপুর • 1,163 বার পঠিত
খুলে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক

করোনার ভয়াল তাণ্ডব স্তিমিতি হয়ে আসায় কয়েক মাসের লকডাউন ও কঠোর বিধিনিষেধের পর অবশেষে নিয়ন্ত্রিত মাত্রায় খুলে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার মানুষের।  

'প্রথম ধাপের' এই শিথিলতায় নির্মাণ, উৎপাদন খাত ও খুচরা ব্যাবসায় সংশ্লিষ্ট ৪ লাখ কর্মজীবী কাজে যোগ দিতে পারবেন। সাবওয়ে রেল ব্যবস্থা মহামারি শুরুর আগের মতোই নিজেদের ৯৫ শতাংশ কাজকর্ম চালু করতে পারবে। 

শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে ৬৯১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম। সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যু শীর্ষ পর্যায় থেকে নামতে শুরু করেছে। 

এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে করোনা মহামারি যখন চূড়ার দিকে অবস্থান করছিল তখন দেশটিতে গড়ে দিনে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছিল। এখন পর্যন্ত আমেরিকায় করোনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১৯ লাখেরও বেশি।