খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি: মেডিকেল বোর্ড
রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি। কয়েকটি টেস্টের ফলাফল দেখে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে মেডিকেল বোর্ডের একজন সদস্য এ তথ্য জানান।
তিনি বলেন, পেটে পানি বেড়েছে খালেদা জিয়ার। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে। এ কারণে ঘুম হচ্ছে না তার। অবস্থা কয়েকদিন ধরে অবনতির দিকে যাচ্ছে। তাকে বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মেডিকেল বোর্ড সদস্য বলেন, খালেদা জিয়ার ‘লিভারের সমস্যা জটিল হচ্ছে। প্রেশার ও ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকয়টি প্যারামিটারই ওঠানামা করছে। মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তবে এটার শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে।’
এছাড়া, তাকে (খালেদা জিয়া) বারবার মাল্টিপল ডিজিজ সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।