শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

কফির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 08:59 রাত • 586 বার পঠিত
কফির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই

পুলিশের পরিচয়ে দিয়ে রাতে ডিউটি করতে অটো রিজার্ভ নিয়ে  চা-কফির  এর সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

তবে তাদের সিসি টিভির ফুটেজ দেখে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

আটকরা হলেন জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউপির ময়লাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে খোকন মিয়া, হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার বোয়ালী নাথপাড়া গ্রামের হরকুমার চন্দ্র দেবনাথের ছেলে অজয় চন্দ্র দেবনাথ ও বারহাট্টা উপজেলার বড়াগাওয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আলামিন।

 জিজ্ঞাসাবাদে তারা তিনজনের এই চক্রটির দুজন বিভিন্ন অটো চালককে পুলিশের ডিউটির কথা বলে অটো রিজার্ভ নেয়ার কথা স্বীকার করে।
 পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে যার কাছে অটো বিক্রি করেছে এবং অজ্ঞান করার কফির প্যাকেট নিয়েছে সেই খোকনের আস্তানা দেখালে তাকেও আটক করা হয়।

ওসি আরো জানান, খোকন তার এলাকায় পুরনো গাড়ির বিক্রয় করে একটি বাজারে। পাশাপাশি সারা জেলা থেকে চুরির জন্য কফি সরবরাহ করে থাকে। কিন্তু কোথা থেকে ওষুধ কিনে এখনো নিশ্চিত হওয়া যায়নি।