শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কেনিয়ায় স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৭ শিশু নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 06 সেপ্টেম্বর 2024, 04:54 দুপুর • 231 বার পঠিত
কেনিয়ায় স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৭ শিশু নিহত

কেনিয়ার মধ্যাঞ্চলে স্কুলের একটি ছাত্রাবাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ‘এ ঘটনায় ১৭ শিশু নিহত হয়েছে এবং আরও কয়েকজনকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।’