কেনিয়ার পূর্বাঞ্চলে নদীর পানিতে বাস ডুবে ২০ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
05 ডিসেম্বর 2021, 08:51 রাত
•
285 বার পঠিত
কেনিয়ার পূর্বাঞ্চলে একটি নদী পার হওয়ার চেষ্টাকালে পানিতে একটি বাস ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কিতুই কাউন্টিতে এ ঘটনা ঘটেছে। বাসটি স্থানীয় একটি ধর্মীয় স্কুলের নিজস্ব যান ছিল বলে জানা গেছে।
এনজিউ নদীতে বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে অন্তত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। কেনিয়া রেড ক্রস ও নিরাপত্তা সংস্থাগুলোর লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছে।
স্থানীয় সিটিজেন টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি হলুদ বাস স্ফীত হয়ে ওঠা একটি নদীর মধ্য দিয়ে চালিয়ে নেয়া হচ্ছে আর স্থানীয়রা সেদিকে তাকিয়ে আছেন, এমনটি দেখা গেছে। মাঝ বরাবর যাওয়ার পর বাসটিকে পানিতে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়, এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার করে উঠেন।