শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারে করোনা পরিস্থিতি শিথিলতার পথে

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 11:29 দুপুর • 608 বার পঠিত
কাতারে করোনা পরিস্থিতি শিথিলতার পথে

দেশে দেশে যখন বাড়ন্ত সংক্রমণ সেখানে কাতারের করোনা পরিস্থিতি উন্নতির পথে। প্রতিদিনই কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর হার। এতে অচিরেই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে কাতার এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। পাশাপাশি প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান কমিউনিটি নেতাদের।

কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের পর বর্তমানে প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গড় আক্রান্তের চেয়ে দ্বিগুণ মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও দেশটিতে জারি রয়েছে কঠোর বিধিনিষেধ, বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে চান তারা, তবে সে জন্য কাতার সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের।