শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারে আনা হলো মার্কিন বি-৫২ বোমারু বিমান

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 10:28 দুপুর • 620 বার পঠিত
কাতারে আনা হলো মার্কিন বি-৫২ বোমারু বিমান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে।
 কাতারে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে।  প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায়, সে জন্য এ ব্যবস্থা।  খবর ভয়েস অব আমেরিকার

মার্কিন বিমানবাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে— কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে দুটি বি-৫২ হর্নেট স্ট্যাটোফোরট্রেস বোমারু বিমান পৌঁছেছে।
  এই দুটি বোমারু বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্বে থাকবে এসব বোমারু বিমানের।

আগামী ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে।