শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 22 এপ্রিল 2025, 10:14 রাত • 510 বার পঠিত
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পেহেলগামের বাইসারান উপত্যকার উঁচু চারণভূমিতে এই হামলা হয়, যেখানে কেবল পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব।

ভারতীয় সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্ত্রাসীরা ছদ্মবেশে হামলায় অংশ নেয় এবং এটি পরিকল্পিত ছিল।

নিহতদের মধ্যে একজন কর্নাটকের শিভামোগ্গার রিয়েল এস্টেট ব্যবসায়ী, যাকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনেই গুলি করে হত্যা করা হয়।

এই হামলার সময় কাশ্মীরে পর্যটন মৌসুম তুঙ্গে। তীর্থযাত্রীদের 'আমারনাথ যাত্রা'র প্রস্তুতি চলাকালে এমন হামলা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। ৩ জুলাই শুরু হতে যাওয়া এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পথ পেহেলগাম রুট।

হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই আরও দৃঢ় হবে।” প্রধানমন্ত্রী মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

অমিত শাহ হামলার কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে নিজ বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা এবং স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহান।