শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সংঘর্ষ

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2020, 07:49 বিকাল • 1,323 বার পঠিত
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সংঘর্ষ

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) একে অপরের অবস্থানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে উভয় দেশের সেনাবাহিনী। 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার থেকে গুলি চালানো শুরু হয়।
কর্মকর্তারা জানিয়েছে, কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সীমান্তবর্তী পুঞ্চ জেলার মানকোট সেক্টরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ভারতীয় বা পাকিস্তানি সেনাবাহিনীর কারো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।