কাশ্মীর রোডম্যাপ দিলে: ভারতের সাথে আলোচনায় প্রস্তুত ইমরান খান
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 07:59 সকাল
•
839 বার পঠিত
প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার বলেছেন যে, কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলের আগের অবস্থা পুনরুদ্ধারে দিল্লি রোডম্যাপ দিলে পাকিস্তান চির প্রতিদ্ব›দ্বী ভারতের সাথে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত।
দুটিই পরমাণু শক্তিধর প্রতিবেশী এবং উভয়ই কাশ্মীরের অংশ নিয়ন্ত্রণ করে, তবে পুরোপুরি দাবি করে। ২০১৯ সালে নিয়ন্ত্রণ আরো জোরদার করতে ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নিয়েছিল। এ সিদ্ধান্ত পাকিস্তানকে ক্ষুব্ধ করে। দু’দেশের ক‚টনৈতিক সম্পর্ক হ্রাস পায় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত হয়ে যায়।
ইসলামাবাদে তার সরকারি বাসভবনে রয়টার্সকে খান বলেন, ‘যদি কোনও রোডম্যাপ থাকে, তবে, হ্যাঁ, আমরা কথা বলব’।