শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কানাডায় খাবারের দোকানে গোলাগুলির ঘটনায় একজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 05:51 বিকাল • 772 বার পঠিত
কানাডায় খাবারের দোকানে গোলাগুলির ঘটনায় একজন নিহত

কানাডার টরেন্টো শহরের কাছে একটি খাবারের দোকানে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ছোট একটি শপিংমলের ভেতরে চিকেন ল্যান্ড নামে একটি খাবারের দোকানে এই গোলাগুলো ঘটনাটি ঘটে। 

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় সন্দেহজনক অভিযুক্ত কারো ব্যাপারে পুলিশের কাছে আগাম কোনো তথ্য ছিল না। হত্যাকাণ্ড ও অপরাধ তদন্ত বিষয়ক পুলিশের বিশেষ দল ঘটনাটি খতিয়ে দেখবে।