শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 23 জুলাই 2023, 06:35 বিকাল • 387 বার পঠিত
জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ ডলার। গড়ে দৈনিক রেমিটান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।

রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য প্রকাশ করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে , ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এসেছে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে , ১১৯ কোটি ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে  এবং ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

প্রবাসী আয় বাড়াতে ব্যাংকিং চ্যানেলে আস্তে আস্তে ডলারের দর বাড়াচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমানে ১০৮ টাকা ৫০ পয়সা দেওয়া হচ্ছে রেমিট্যান্সে।

জুনে গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ২১৯ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা। আর ১ মাস হিসেবে এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। 

২০২২-২৩ অর্থবছরে দেশে মোট ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২১-২২ অর্থবছরে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল এবং সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।