শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জরুরি বৈঠক ডেকেছে দুর্যোগ মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 08:26 সকাল • 208 বার পঠিত
জরুরি বৈঠক ডেকেছে দুর্যোগ মন্ত্রণালয়

সম্প্রতি সিলেট অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে জরুরি সভা ডেকেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হবে। অপর দিকে সিলেটে দু’দিন দফায় দফায় ভূমিকম্পের পর বিশেষজ্ঞদের পরামর্শে নগরের ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, স¤প্রতি সিলেট অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের কারণে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ এর ৩.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আগামী মঙ্গলবার বিকেল তিনটায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহবান করা হয়েছে।