জর্ডান সীমান্ত দিয়ে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে ইসরায়েলে
অনলাইন নিউজ পোর্টাল
•
19 মে 2021, 12:56 দুপুর
•
678 বার পঠিত
জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোনের মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার চেষ্টা করা হয়, তবে সেটিকে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের সেনারা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।
ড্রোনটি বেইত শাউন এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।
ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে।