জম্মু–কাশ্মিরে থেমে নেই ভারতীয় বাহিনীর অভিযান
অনলাইন নিউজ পোর্টাল
•
18 জুলাই 2020, 06:00 বিকাল
•
241 বার পঠিত
করোনা পরিস্থিতির মধ্যেও জম্মু ও কাশ্মিরে থেমে নেই ভারতীয় বাহিনীর অভিযান। ১৮ জুলাই ভোরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে অভিযান চালিয়ে তিনজন স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারতীয় বাহিনী।
শনিবার আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা, আধাসামরিক বাহিনী ও জম্মু কাশ্মির পুলিশ। ভারতীয় বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় স্বাধীনতাকামীদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা। তল্লাশির নামে অভিযান শুরু হতেই নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়।