শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের ছয়টি ট্রাক সিরিয়ায় প্রবেশ করেছে

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 10 ফেব্রুয়ারি 2023, 11:08 দুপুর • 248 বার পঠিত
জাতিসংঘের ছয়টি ট্রাক সিরিয়ায় প্রবেশ করেছে

ভূমিকম্পে সিরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। দেশটির ভূমিকম্পকবলিত এলাকাগুলো সরকার ও বিদ্রোহী—দুই পক্ষের নিয়ন্ত্রণে থাকায় সহায়তা পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সহায়তা নিয়ে জাতিসংঘের ছয়টি ট্রাক তুরস্ক সীমান্ত পার হয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। এটি দেশটির উপদ্রুত অঞ্চলে পৌঁছানো প্রথম আন্তর্জাতিক সহায়তা।

ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাঁদের উদ্ধারে চলছে তৎপরতা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের এবং সিরিয়ায়  ৩ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। ফলে দুই দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫১।