শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের ৭ কর্মকর্তাকে বহিষ্কার করেছে ইথিওপিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2021, 09:47 সকাল • 444 বার পঠিত
জাতিসংঘের ৭ কর্মকর্তাকে বহিষ্কার করেছে ইথিওপিয়া

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে জাতিসংঘের ৭ জন শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া। বহিষ্কৃত কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় দেশটির সরকার। দেশটির সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলের লাখো মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি বলে মন্তব্য করায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ তালিকায় রয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ইউএনওছিএইচএ’র প্রধানও।
গত মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, টাইগ্রে অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ফলে সেখানকার ৬০ লাখ মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো সম্ভব হচ্ছে।